Skip to main content

এপ্রিল ফুল

০১/০৪/২০১৬ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম দুপুর ২টো ৪৫, প্রায় ৩ ঘন্টা ধরে বাইপাশের সামনে দাঁড়িয়ে আছি। কোনোদিন তো এত অপেক্ষা করতে হয়নি। তবে আজ কী কোনো অসুবিধার সম্মুখীন হল নাকি! -ভেবে আমি প্যান্টের ডান পকেটে হাত ঢুকালাম। —"একী মোবাইলটা পকেটে নেই! গেল কোথায়?" হম্বি-তম্বি করে সবকটা পকেটই দেখলাম, ফোনটা হারিয়েছে। ইতিমধ্যে বাইকের ডিকি থেকে একটা গোঁ-গোঁ শব্দ পেলাম। খুলে দেখি মোবাইলটা ডিকিতেই। —"Ohhhhhh…… Thank God! আজ মোবাইলটা ধোকা দিয়ে দিচ্ছিল একদম।" ওখানে পর্নার পাঠানো একটা SMS দেখলাম। —"please never try to meet with me from today. Our relationship has been destroyed. I hate U & Never try to call me. good bye forever ~ Parna" ব্যাপারটা বুঝলাম না। পর্নাকে একটা ফোন করলাম। তখন বিশ্বাস হল, যখন ও রিসিভ করে বলল - "U chitter" ব্যাস এইটুকুই। তার পর সুইচড অফ। ০২/০৪/১৬ —“কাকিমা সুনীল কোথায়? কাল রাত থেকে কতবার ফোন করলাম রিসিভই করল না।” ইতিমধ্যে দেখলাম ওদের অনেক লোকজন। ওর মা কান্নায় ভেঙে পড়ল। বলল, —“সে আর নেই!" আমি ঘরে গিয়ে দেখলাম ওর সুগঠিত দেহটা বিছানায় এলিয়ে আছে। মুখে একটা নিরীহ হাসি। আর বিছানার সামনেই মোবাইলটা ভাঙা অবস্থায় পড়ে আছে। বুঝলাম আমার ওই SMS-টা ও পায়ই নি।“sorry! kmn April fool banalam bolo?”

© Surojit Ghosh
mrsurojitghosh.blogspot.com
Find Me on Facebook

Comments

Popular posts from this blog

প্রিয়তমা তোমাকে

 একটুখানি বৃষ্টি দিলাম তোমায়, পারলে রাখ বন্ধ মুঠোয় ভরে, বিনিময়ে চাইনা কিছুই আমার, শুধু তোমায় নেব নিজের মত করে। তোমায় দেব মেঘলা বিকেল বেলা, আর দেবো জ্যোৎস্না মাখা চাঁদ, আসবে যখন ফিরিয়ে দেওয়ার পালা, আমায় দিও শক্ত একটা কাঁধ। আমায় দিও একটা কালো ছাতা, ভিজতে হলে ভিজব দু'জন মিলে, তুমি আমার শীতের ভোরের কাঁথা, গ্রীষ্মে যেমন আমার পাখা ছিলে! আমায় দিও একটা মনের মত বাড়ি, আমায় দিও স্নিগ্ধ একটা মন, ঝগড়া শেষে দেখলে আড়াআড়ি, তোমায় দেব আমার অনেক্ষন। © সুরোজিৎ ঘোষ (১০/০৪/২০২৫)

ইচ্ছেরা বেঁচে থাকে

ইচ্ছেরা বেঁচে থাকে, হয়তো পরিপূর্ণতা পায় না, কিন্তু থাকে; গাছের শাখাপ্রশাখায় হলদে পাতাগুলোর মত। ইচ্ছেরা ডানা হীন তবু উড়তে পারে আকাশে — নীল দিগন্ত ছাড়িয়ে উড়ে যেতে পারে অনেক উঁচুতে। ইচ্ছেরা জলের মত স্বচ্ছ, বর্নহীন-গন্ধহীন-আকার বিহীন, কিন্তু জলের মত সহজ নয়, লোহার থেকেও কঠিন! ইচ্ছেরা বেঁচে থাকে, হৃদয়ের গহবরে, রক্তকোষের কণায়, মস্তিষ্কের প্রত্যেকটি নিউরনে, বেঁচে থাকার জন্যে ইচ্ছেরা বাঁচে না, ইচ্ছেরা বেঁচে থাকে বাঁচিয়ে রাখার জন্য।