Skip to main content

সময়

|| সময় ||


বড় দুরূহ এ বাস্তব
শিরোধার্য করিতে ডরি,
শাসনভার যার উপর,
কেমনে বিরোধীতা করি!
তৃণসম ক্ষীণ আমি
এদেশ দুর্বলতাময়,
ঝলি ওঠে ন্যায়ের দন্ড
এথায় শুধু অসৎ কার্য হয়।
সত্য বলিলে বন্দি হব,
তৃণসম ক্ষীণ আমি
বিচারের স্রোতে রক্ত,
চিত্ত আজিকে ভয়পূর্ন
অত্যাচারের ভয়,
শিক্ষিত তবে বিচারবুদ্ধিহীন,
তৃণসম ক্ষীণ আমি
ভুলেও আর সত্য কথা নয়।
বিধাতাই একমাত্র পথ,
আমি শিরদাঁড়াহীন আজ
বিচারবুদ্ধিহীন নই,
তৃণসম ক্ষীণ আমি
সত্যিই কী আমি ক্ষীণ?
আমি সাহসী-বীর ছেলে
তৃণসম ক্ষীণ তুমি?
কর্মোৎসাহী হও সব,
তৃণসম ক্ষীণ আমি?
পুনর্জাগরণ কই?
চলো নিদ্রাভঙ্গ করি
একীভূত হয়ে বলি,
নইলে সত্যের পথে চলি।

Comments

Popular posts from this blog

উদ্দালক

তোমার প্রেরণায় প্রতিভাত আমি সুষ্ঠ ভাবে ছন্দিত আজ; তোমার করণ-কৌশল অনুকরন করে সৃজিত হল গতিহীন কাজ। নিষ্কম্প দৃষ্টি তোমার স্বভাবানুগত উপমাহীন; মোর চিত্তের অনুগত প্রেম উৎকৃষ্ট তাই হয়েছে দীন! রকমারি প্রেম দেখা হলো শেষ, রাশিকৃত ক্রোধ ব্যপ্ত মনে; আয়ত্বাতীত তত্ত্ব বিচার সারা হলো আজ মনের কোনে!

শ্রেষ্ঠ নারী

মা তুমি, রক্ষা করেছো মোরে, শাড়ির উষ্ণ আঁচল দিয়েছো শীতের ভোরে। জানতো, দিনের আকাশে সূর্য তুমি, রাতের আকাশে চাঁদ, তোমার প্রেমের মানিক আমি, বোজাবো দুখের খাদ। যখন, বয়স গিয়ে ঠেকল ষাটে, পঁচিশে আমি দিলাম পা, সাফল্য তখন পেয়ে গেছি, কি'গো, তুমি খুশি তো ‘মা’! জানি, তোমার কোলে মানুষ হয়েছি, উচ্চ-মহলে পেয়েছি ঠাঁই; মা'গো তুমি শ্রেষ্ঠ নারী, এমন আপন আর কেউ নাই।

আমরা গরিব তাই

|| আমরা গরীব তাই || আমরা গরীব তাই মেনে নিতে হয়,। কাজ করে খেতে হবে ― মেধা পড়ে রয়; জীবন অভাবে ভরা, কিছু আয় চাই, কলেজে তাই আর পড়া হয় নাই। সকালেতে মাঠে যাই, বিকেলেতে দুঃখ, আগামীকাল ভাবার পরে চেহারাটা রুক্ষ। বুক ভরা স্বপ্ন, সফলতা পাব ঠিক! ― এই আশাতে বাঁচি, রুপকথার নিরিখ। বুকে বল মুখে হাসি, ভেতরটা পুড়ে ছাই, কিছুই করার নেই, আমরা গরীব তাই।। © সুরোজিৎ অবসাদে অবসর কাটানোর থেকে, কবিতা লেখাই ভালো।