Skip to main content

ভাবনা যখন বাস্তব

প্লটটা অনেকক্ষণ ধরে মাথায় ঘুরছিল। লিখে ফেলা উচিৎ মনে করে রাতের খাওয়া শেষ করে বসলাম লিখতে। অদ্ভুত ভাবে যেটা ভেবেছিলাম সেটা সম্পুর্ন ভুলে যেতে বাধ্য হলাম। মনে পড়লেও মনে রাখা যাবে না!
   রাত ১টা ২০, চারিদিক নিস্তব্ধতার চাদরে ঢাকা। কিছুক্ষন আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই আবহাওয়াও বেশ শীতল। নিজের ভাবনা পেনের ডগায় যেই ছুঁইয়েছি, ওমনি জানলাটা নিজের থেকেই খুলে গেল। ভাবলাম হাওয়ায় খুলে গেছে নিশ্চই! বাইরে থেকে ফুরফুর করে মোহময় হাওয়া আসছিল, জানলা বন্ধ করার প্রয়োজনবোধ করিনি।
   মিনিট ১৫ পরে জানালায় লক্ষ করে দেখি কে যেন একদদৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে! নিজেকে সামলে নিয়ে, এক গ্লাস জল খেলাম। তারপর ওদিকে চেয়ে দেখি কেউ নেই। মনে মনে ভাবলাম যা ভাবছি তাই দেখছি। হ্যালুজিনেশন বই আর তো কিছুই নয়। দেখাটাও স্বাভাবিক।
 আরও কিছুটা লিখে ঘুম ঘুম পাচ্ছিল তাই শুয়ে পড়লাম। হঠাৎ ঘরে একটা বাজে পচা গন্ধে ভরে উঠল, সে গন্ধের তীব্রতা এতই যে নিশ্বাস নেওয়া কঠিন। ইতিমধ্যে বাবা'ও আমার ঘরে ঢুকে জিজ্ঞেস করল এই বিদঘুটে গন্ধের ব্যাপারে। আমি কিছুই না জানার ভান করে বাবার কাছে ঘুমোনোর আবেদন জানালাম। তারপর নির্বোধের মত বাবার পাশেই ঘুমিয়ে গেলাম। সারারাত ওই জানলাটা খোলাই ছিল, আর অই প্লটের লিপি A4 সাইজের পৃষ্টায় বন্দি ছিল। 
সেখানেও এমন তীব্র গন্ধের কথা আমি লিখেছিলাম!

Comments

Popular posts from this blog

উদ্দালক

তোমার প্রেরণায় প্রতিভাত আমি সুষ্ঠ ভাবে ছন্দিত আজ; তোমার করণ-কৌশল অনুকরন করে সৃজিত হল গতিহীন কাজ। নিষ্কম্প দৃষ্টি তোমার স্বভাবানুগত উপমাহীন; মোর চিত্তের অনুগত প্রেম উৎকৃষ্ট তাই হয়েছে দীন! রকমারি প্রেম দেখা হলো শেষ, রাশিকৃত ক্রোধ ব্যপ্ত মনে; আয়ত্বাতীত তত্ত্ব বিচার সারা হলো আজ মনের কোনে!

শ্রেষ্ঠ নারী

মা তুমি, রক্ষা করেছো মোরে, শাড়ির উষ্ণ আঁচল দিয়েছো শীতের ভোরে। জানতো, দিনের আকাশে সূর্য তুমি, রাতের আকাশে চাঁদ, তোমার প্রেমের মানিক আমি, বোজাবো দুখের খাদ। যখন, বয়স গিয়ে ঠেকল ষাটে, পঁচিশে আমি দিলাম পা, সাফল্য তখন পেয়ে গেছি, কি'গো, তুমি খুশি তো ‘মা’! জানি, তোমার কোলে মানুষ হয়েছি, উচ্চ-মহলে পেয়েছি ঠাঁই; মা'গো তুমি শ্রেষ্ঠ নারী, এমন আপন আর কেউ নাই।

আমরা গরিব তাই

|| আমরা গরীব তাই || আমরা গরীব তাই মেনে নিতে হয়,। কাজ করে খেতে হবে ― মেধা পড়ে রয়; জীবন অভাবে ভরা, কিছু আয় চাই, কলেজে তাই আর পড়া হয় নাই। সকালেতে মাঠে যাই, বিকেলেতে দুঃখ, আগামীকাল ভাবার পরে চেহারাটা রুক্ষ। বুক ভরা স্বপ্ন, সফলতা পাব ঠিক! ― এই আশাতে বাঁচি, রুপকথার নিরিখ। বুকে বল মুখে হাসি, ভেতরটা পুড়ে ছাই, কিছুই করার নেই, আমরা গরীব তাই।। © সুরোজিৎ অবসাদে অবসর কাটানোর থেকে, কবিতা লেখাই ভালো।