Skip to main content

প্রেমিকেরা অপেক্ষায় থাকে

প্রেমিকেরা অপেক্ষায় থাকে,

বাগানবাড়ির সামনে তোমায় প্রথম দেখেছি,
প্রেমে পড়েছি আরও অনেক পরে;
তোমার রুপের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি আমি,
যেমন গাছেরা মাটিকে আঁকড়ে ধরে।

ঠিক কত বছর পার হয়ে যায়—
খেয়াল থাকে না, অপেক্ষা থাকে!
বাগান বাড়ির রাস্তা একা থেকে যায়;
প্রেমিক খুঁজতে থাকে নতুন বৈশাখ।

প্রশান্ত যেটুকু সময় ছিল—
গোধুলী-বেলার লালচে আকাশ জুড়ে,
কালবৈশাখী ঝড়ে এলোমেলো হতে থাকে,
প্রেমিক এখনও অপেক্ষায় গঙ্গা নদীর তীরে।

Comments

Popular posts from this blog

উদ্দালক

তোমার প্রেরণায় প্রতিভাত আমি সুষ্ঠ ভাবে ছন্দিত আজ; তোমার করণ-কৌশল অনুকরন করে সৃজিত হল গতিহীন কাজ। নিষ্কম্প দৃষ্টি তোমার স্বভাবানুগত উপমাহীন; মোর চিত্তের অনুগত প্রেম উৎকৃষ্ট তাই হয়েছে দীন! রকমারি প্রেম দেখা হলো শেষ, রাশিকৃত ক্রোধ ব্যপ্ত মনে; আয়ত্বাতীত তত্ত্ব বিচার সারা হলো আজ মনের কোনে!

পন্থা

পন্থা সুরোজিত কেউ লোভী, কেউ তেলিয়ে চলে, অনেকে অনেক কথাও বলে; ভেতরে যার নেই কোনো পাপ, তাকেই চেনা দায়, হায়রে মানুষ হায়! কেউ জ্ঞানী, কেউ মহাজ্ঞানী, ওরা ডাকাত, ওরাই ধনী, হঠাৎ ঝাঁপিয়ে রুখতে পারলে বেশ, নতুন করে বাঁচব মোরা, নতুন হবে দেশ! বাঁচব আমি বাঁচবে তুমি, বাঁচবে আমার জন্মভূমি, সঠিক বিকল্প বেছে নিতে তুমি রাজি? অন্যায় হলে বিরোধিতা করো আজই।।